বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে পশ্চিম করলিয়া মুরা সড়ক এলাকা থেকে পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত রাত আনুমানিক ৩টার দিকে বাইশারী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম বান্টুর রাবার বাদিতলা বাগানের স্টাফ কোয়ার্টার থেকে দুর্বৃত্তরা তাদের অপহরণ করে নিয়ে যায়। অপহৃত শ্রমিকরা হলেন, এনামুল হক (১৮), মোহাম্মদ হাসান (২০), নুরুল ইসলাম (১৯)।
তারা তিনজনই কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাসিন্দা। এদিকে উদ্ধারের পর অপহৃতদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, যা থেকে ধারণা করা হচ্ছে অপহরণের সময় বা পরবর্তী সময়ে তাদের নির্যাতন করা হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে অস্ত্রের মুখে অপহৃত মাদ্রাসাছাত্রী উদ্ধার
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বলেন অপহৃতদের উদ্ধার করা হয়েছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
অপহরণকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: ভূট্টাক্ষেতে পাওয়া গেল অপহৃত শিক্ষার্থীকে, হানি ট্র্যাপ চক্রের সদস্য গ্রেফতার
উল্লেখ্য, মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত ৩ টার দিকে অস্ত্রধারী একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়।
]]>

১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·