মোহাম্মদ আলী উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর গ্রামের নজরুল মিয়ার ছেলে।
এলাকাবাসী জানান, বিকেলে তিতাস নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ত্রিপল (৯৯৯) এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
আরও পড়ুন: নিখোঁজের ১৯ দিন পর যুবকের মরদেহ উদ্ধার, গ্রেফতার ৪
মোহাম্মদ আলী গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন মিয়া বলেন, ‘৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা এসে এটি শনাক্ত করেন। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

১ সপ্তাহে আগে
৩






Bengali (BD) ·
English (US) ·