এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট সদরইদ্র উপজেলার কালিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইদ্রিস আলী কালিপুর গ্রামের হাশেম আলীর ছেলে।
আরও পড়ুন: মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে আহত ৪, ভাঙচুর
স্থানীয়রা জানান, সকালে ইদ্রিসের ভাই সিদ্দিকের ছেলে আলী শেখ, নিজাম শেখ, নাজিম উদ্দীন শেখ ও রুবেল শেখসহ কয়েকজন বিরোধপূর্ণ পৈত্রিক জমিতে ঘর তৈরি করতে যান। তখন ইদ্রিস ও তার ছেলেরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের অন্তত সাতজন আহত হন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত ৪
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, জমি সংক্রান্ত বিরোধে মারামারির ঘটনায় মো. ইদ্রিস আলী গুরুতর আহত হন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এখানেই তারা ময়নাতদন্ত সম্পন্ন হবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া হামলাকারীদের শনাক্ত ও আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান ওসি।

৪ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·