বাগেরহাটে পিকআপচাপায় পথচারী নিহত

৪ সপ্তাহ আগে
বাগেরহাটের ফকিরহাটে পিকআপভ্যান চাপায় বাদল রায় চৌধুরী (৫৩) নামে এক পথচারী নিহত হয়েছেন। রোববার (১৫ মার্চ) খুলনা-ঢাকা মহাসড়কের উপজেলার টাউন-নওয়াপাড়া মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত বাদল রায় চৌধুরী উপজেলার পিলজংগ গ্রামের মৃত অনন্ত রায় চৌধুরীর ছেলে।


প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার জানান, বাদল রায় চৌধুরী মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি পিকআপভ্যান তাকে চাপা দেয়। 


আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ল ট্রাক্টর, চালক নিহত


এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।


ঘটনার পর দ্রুত পিকআপভ্যানটি পালিয়ে যায়। পিকআপভ্যানটির সন্ধান করা হচ্ছে। কীভাবে ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন