শুক্রবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার রাজৈর গ্রামে ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবেশী বাবুল হাওলাদারের সঙ্গে আ. হানিফের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে আ. হানিফ বিরোধপূর্ণ জমিতে গেলে বাবুল হাওলাদার এবং তার দুই ছেলে রাফি ও রাজ্জাক আ. হানিফের ওপর ঝাপিয়ে পড়ে তাকে মারধর ও ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। আহত অবস্থায় হানিফ নিজেই সকাল ৯ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হয়।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. নওশিন বলেন, হাড়সহ হাতের কবজি কাটা গুরুতর এবং রক্তক্ষরণ অবস্থায় হানিফ নিজেই ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আসেন। দ্রুত তার রক্তক্ষরণ বন্ধ করে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয় তাকে। আহত ব্যক্তির সঙ্গে কেউ হাসপাতালে আসেনি। আহত ব্যক্তিকে দ্রুত সময়ে খুলনা মেডিকেলে না নেয়ায় সকাল ১০টার দিকে শরণখোলা হাসপাতালেই হানিফ মারা যায়।
অতিরিক্ত রক্তক্ষরণ ও হাতের কব্জির হাড়সহ অনেক শিরা কেটে যাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে মেডিকেল অফিসার ডা. নওশিন জানান।
আরও পড়ুন: লোকালয়ে ঢুকে পড়া চিত্রা হরিণ উদ্ধার
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. শামিনুল হক বলেন, পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে মৃত হানিফের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

১ সপ্তাহে আগে
৫








Bengali (BD) ·
English (US) ·