বাংলাদেশ ব্যাংকের ৩ কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলির সিদ্ধান্ত প্রত্যাহার

৩ দিন আগে
বাংলাদেশ ব্যাংকের তিন কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সংস্থাটির এইচআরডি থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠানো হয়।

 

এতে বলা হয়ে, গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা প্রত্যাহার করা হলো। তারা যে বিভাগে কর্মরত ছিলেন সেখানেই বহাল থাকবেন।

 

তিন কর্মকর্তা হলেন- বাংলাদেশ ব্যাংকের নীল দলের সাধারণ সম্পাদক ও এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা, নীল দল থেকে নির্বাচিত বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি একেএম মাসুম বিল্লাহ এবং একই সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবণ।

 

এদিকে, বাংলাদেশ ব্যাংকের চারজন পরিচালক ও একজন অতিরিক্ত পরিচালককে বদলি করে বুধবার এক আদেশ জারি করা হয়।

 

আরও পড়ুন: ৫ ব্যাংক একীভূতকরণ ছিল সরকারের সিদ্ধান্ত, অপপ্রচার অনভিপ্রেত: গভর্নর

 

আদেশ অনুযায়ী— পরিচালক মো. জয়নুল ইসলাম হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ থেকে বদলি হয়ে আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগে দায়িত্ব পালন করবেন, পরিচালক মো. শহিদ রেজা আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগ থেকে বদলি হয়ে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১-এ যোগ দেবেন, পরিচালক মো. বায়েজিদ সরকার ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে বদলি হয়ে মতিঝিল অফিসে দায়িত্ব পালন করবেন (ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক, কারেন্সি হিসেবে দায়িত্ব পালন করবেন)।

 

এছাড়া পরিচালক গাজী মো. মাহবুবুল ইসলাম মতিঝিল অফিস থেকে বদলি হয়ে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১-এ যোগ দেবেন এবং অতিরিক্ত পরিচালক মো. কামরুল ইসলাম গভর্নর অফিস থেকে বদলি হয়ে সদরঘাট অফিসে দায়িত্ব পালন করবেন।

 

আদেশে বলা হয়েছে, এটি অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান দফতরে দায়িত্ব হস্তান্তর শেষে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেয়া হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন