মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আবেদনের শেষ তারিখ ১৫ মার্চ ২০২৬।
চাকরির বিবরণ
পদের নাম: পরিচালক (সচিব বিভাগ)
পদসংখ্যা: ১
আবেদনে শিক্ষাগত যোগ্যতা
অর্থনীতি, ব্যবস্থাপনা, মার্কেটিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ফাইন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স এবং অন্যান্য যেকোনো বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি।
পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
চাটার্ড সেক্রেটারি/সমমানের ডিগ্রি। ১ম শ্রেণি বা সমমর্যাদার চাকরিতে অন্যূন ১৫ বছরের অভিজ্ঞতা। তন্মধ্যে, করপোরেট প্রতিষ্ঠান/ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের বোর্ড সচিব/কোম্পানি সচিব পদে ন্যূনতম ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুন: রমজানের জন্য পর্যাপ্ত পণ্য মজুদ আছে: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র
চুক্তির মেয়াদ: ২ বছর
বয়সসীমা: সর্বনিম্ন ৪০ বছর, সর্বোচ্চ ৫৫ বছর।
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট সাইজের ছবি, জীবনবৃত্তান্ত ও এ–সংক্রান্ত দলিলাদি পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা-১০০০–এর বরাবরে সরাসরি/ডাকযোগে/ই-মেইলে ([email protected]) পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ মার্চ ২০২৬
]]>
২ সপ্তাহ আগে
৫







Bengali (BD) ·
English (US) ·