প্লেঅফের ফাইনালটি ১-১ সমতা থাকায় ম্যাচ গড়ায় পেনাল্টিতে। যেখানে ইতালিকে ৪-১ গোলে হারিয়ে মূল পর্বে জায়গা করে নেয় বসনিয়া। এই ম্যাচের আগে ইতালির প্লেয়ারা ৩ লাখ ইউরো বা প্রায় ৪ কোটি টাকা বোনাস চেয়েছিলেন। দেশটির সংবাদমাধ্যম লা রিপাবলিকা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইতালি চাওয়া পূরণ করলে প্রত্যেক প্লেয়ার প্রায় ১০ হাজার ইউরো করে পেতেন। কিন্তু তৎকালীন কোচ জেন্নারো গাত্তুসো তাদের চাওয়া প্রত্যাখ্যান করে দেন। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে প্লেয়ারদের এমন আবদারে হতাশ হন তিনি।
আরও পড়ুন: ডি ব্রুইনা ফুটবলকে আর আগের মতো ভালোবাসেন না
গাত্তুসোকে তৎকালীন কোচ বলার কারণ, এই পদে তিনি আর নেই। ব্যর্থতার দায় নিয়ে চাকরি ছেড়েছেন তিনি। লুসিয়ানো স্পালেত্তির পর গত বছরের জুনে দায়িত্ব নিয়েছিলেন গাত্তুসো। এক বছরের দায়িত্ব পূর্ণ হওয়ার আগেই সরে যেতে হলো তাকে। ফেডারেশন এক বিবৃতি দিয়ে বিষয়টি জানায়। তার অধীনে ইতালি ৮ ম্যাচ খেলে ৬টিতে জিতেছে।
এ নিয়ে মোট তিনজন চাকরি ছাড়লেন। বৃহস্পতিবার পদত্যাগ করেছিলেন ইতালি ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) প্রেসিডেন্ট গ্যাব্রিয়েলে গ্রাভিনা। এরপর চাকরি ছাড়েন জাতীয় প্রতিনিধি দলের প্রধান জিয়ানলুইজি বুফন।

২ সপ্তাহ আগে
৪








Bengali (BD) ·
English (US) ·