স্থানীয় সূত্র জানায়, চাল রায়েন্দা গ্রামের বাসিন্দা জাকির মিরের বাড়ির সীমানা প্রাচীরে জালে বড় আকৃতির পাখিটি আটকা পড়ে ছটফট করছিল। পরিবারের সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে প্রতিবেশীদের ডাকেন। পরে খবর দেয়া হয় ওয়াইল্ডটিমের শরণখোলা ফিল্ড অফিসে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আলম হাওলাদার ঘটনাস্থলে গিয়ে পাখিটিকে উদ্ধার করেন।
জাকির মির বলেন, সকাল দিকে দেখি সীমানা প্রাচীরে জালে বড় একটা পাখি আটকা পড়ে আছে। প্রথমে ভয় পেয়েছিলাম। পরে বুঝলাম বিরল কোনো পাখি হতে পারে। তাই আমরা নিজেরা কিছু না করে দ্রুত ওয়াইল্ডটিমে খবর দেই। পাখিটা যেন বেঁচে যায়, এটাই চেয়েছি।
আরও পড়ুন: বরই বাগান যেন পাখিদের ‘মৃত্যুর ফাঁদ’, হুমকিতে বুলবুলি-দোয়েল-শালিক
ওয়াইল্ডটিমের শরণখোলা ফিল্ড অফিসের দায়িত্বপ্রাপ্ত মো. আলম হাওলাদার বলেন, খবর পাওয়ার পর সকাল ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে পাখিটিকে উদ্ধার করি। ডানায় আঘাতের চিহ্ন রয়েছে এবং জালে আটকা পড়ে দুর্বল হয়ে পড়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সম্পূর্ণ সুস্থ হলে এটিকে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।
তিনি আরও বলেন, সুন্দরবন সংলগ্ন এলাকায় মাঝে মাঝে এ ধরনের শিকারি পাখি লোকালয়ে চলে আসে। স্থানীয়রা সচেতন হয়ে দ্রুত খবর দেওয়ায় পাখিটিকে বাঁচানো সম্ভব হয়েছে। ধূসর মাথাযুক্ত মাছ ঈগল দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার জলাভূমি অঞ্চলের একটি শিকারি পাখি। বাংলাদেশে এটি মূলত সুন্দরবন ও উপকূলীয় নদী-খাল সংলগ্ন এলাকায় দেখা যায়। পূর্ণবয়স্ক পাখিটির দৈর্ঘ্য প্রায় ৬৫ থেকে ৭৫ সেন্টিমিটার। মাথা ও ঘাড় ধূসর, বুক হালকা বাদামি, ডানা গাঢ় বাদামি।
আরও পড়ুন: মাদারীপুরে অতিথি পাখি হত্যার দায়ে যুবকের কারাদণ্ড
শক্ত ঠোঁট ও ধারালো নখর দিয়ে পানির ওপর থেকে মাছ শিকার করাই এর প্রধান বৈশিষ্ট্য। সাধারণত একা বা জোড়ায় বিচরণ করে এবং উঁচু গাছে বাসা বাঁধে।

২ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·