লাহোর ১৯তম ওভার শেষে সুবিধাজনক অবস্থানে ছিল মোস্তাফিজুর রহমানের কল্যাণে। ১২৯ রানের লক্ষ্য দেওয়া দলটির শেষ দুই ওভারে ২৩ রান ডিফেন্ড করতে হত। প্রথম ৩ ওভারে মাত্র ১১ রান খরচ করা টাইগার পেসার ১৯তম ওভারে দেন ৯ রান। পরের বলে ৬ বলে ১২ রানের বেশি দেওয়া যাবে না, শাহিন শাহ আফ্রিদি বল তুলে দেন হারিস রউফের হাতে।
এরপরই জরিমানা গুনে লাহোর। হারিস রউফ শেষ ওভারটি করতে আসার সময় তার সঙ্গে শলাপরামর্শ করতে যান আফ্রিদি ও ফখর জামান। ওই সময় রউফের কাছ থেকে বল নেন ফখর। দুই হাতে বলে চাপ দিতে দেখা যায় তাকে। আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত ও ফয়সাল আফ্রিদির কাছে এটি বল টেম্পারিং বলে মনে হয়। ফলে ওই ৫ রান জরিমানা।
আরও পড়ুন: শাহিন-সিকান্দারদের বিরুদ্ধে প্রটোকল ভাঙার গুরুতর অভিযোগ পাঞ্জাব পুলিশের
হারিসকে ৬ বল করতে হয়নি। ৩ বলের মধ্যেই করাচি ১১ রান করে ফেলে। লাহোর বঞ্চিত হয় টানা দ্বিতীয় জয় থেকে। করাচি জিতে ৪ উইকেটে। আগের ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ১৪ রানে হারিয়েছিল তারা।
ম্যাচ শেষে আফ্রিদিকে এই বিষয়ে জিজ্ঞেস করেছিলেন ধারাভাষ্যকার রমিজ রাজা। লাহোর দলপতি জানিয়েছেন তিনি এটা নিয়ে ভালোভাবে অবগত নন, ব্যাপারটি পরে আলোচনা করা হবে বলে জানান। আফ্রিদি বলেন, ‘এটা সম্পর্কে আমি খুব বেশি জানি না। কী ঘটেছিল তা ক্যামেরায় দেখতে হবে। আমরা এটা নিয়ে আলোচনা করব, দেখব কে কী করেছে। কারণ ঘটনাটা আমাদের খুব আঘাত দিয়েছে। ৫ রানের জরিমানা অনেক পার্থক্য গড়ে দিয়েছে।’

২ সপ্তাহ আগে
২








Bengali (BD) ·
English (US) ·