এঘটনায় পাঁচজনকে গ্রেফতার করে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে কাজিরহাট থানা পুলিশ।
এর আগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জেলার মেহেন্দীগঞ্জের কাজিরহাট ধর্মগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা কামাল ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, নিহত মোস্তফা কামালের সাথে জমিজমা নিয়ে প্রতিপক্ষ সিদ্দিকুর রহমান, শাহাবুদ্দিন হাওলাদার ও নাসির হাওলাদারদের বিরোধ চলে আসছিল।
আরও পড়ুন: বরিশালে হোগলপাতা ক্ষেতের মধ্যে পাওয়া গেল বৃদ্ধের রক্তাক্ত মরদেহ
এরই প্রেক্ষিতে বুধবার রাতে বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী বাজারের মসজিদের উদ্দেশে যাচ্ছিলেন মোস্তফা কামাল।
এসময় আগে থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষরা তার ওপর অতর্কিত হামলা করে। হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথা এবং হাতসহ তার শরীরের বিভিন্ন অংশ ভেঙে দেয়। মুমূর্ষবস্থায় রাতেই তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রাত একটার দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন।
কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীউল হাসান জানান, 'হত্যাকাণ্ডের ঘটনায় ২১ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে নিহতের স্ত্রী আখি বেগম।
আরও পড়ুন: বরিশালে সাংবাদিকদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময়
ওই মামলার এজাহারভুক্ত আসামি নান্নু রাঢ়ী, কাশেম রাঢ়ী, জসিম খান, মিন্টু হাওলাদার ও সিয়াম হাওলাদারকে গ্রেফতার করা হয়।
]]>
২ সপ্তাহ আগে
৩






Bengali (BD) ·
English (US) ·