বরিশালে বাঁশ দিয়েই ঢালাই দেয়া হলো ব্রিজ!

১ সপ্তাহে আগে
দেয়ার কথা রড, তার পরিবর্তে বাঁশ ব্যবহার করা হয়েছে ব্রিজের ঢালাই কাজে। ঘটনাটি বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ওই ব্রিজ ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ দেয়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।


পরে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের দুশমী-করিমবাজার খালের ওপর বারপাইকা গ্রামের রুহুল হোসেনের বাড়ির সামনে ইউনিয়ন পরিষদের অর্থায়নে একটি আয়রন ব্রিজ নির্মাণ করা হচ্ছে। ব্রিজটির দৈর্ঘ্য ৪৫ ফুট এবং প্রস্থ সাড়ে ৫ ফুট। ব্রিজটি নির্মাণে কাজ করছেন ইউপি সদস্য সোহেল মোল্লা।


স্থানীয় ইমাম মোল্লা জানান, ঢালাইয়ের সময় অনিয়ম দেখে তারা বাধা দিলে ইউপি সদস্য মাত্র ৫টি রড এনে কাজ চালিয়ে যান। পরে সিমেন্টের ঘাটতি দেখা দিলে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ৫ ব্যাগ সিমেন্ট এনে কাজ শেষ করা হয়। ব্রিজের উত্তর পাশে বাঁশের কঞ্চি ব্যবহার করে মঙ্গলবার (১৪ এপ্রিল) ঢালাই সম্পন্ন করা হয়।


আরও পড়ুন: বরিশালে ১০ ফুটের দুইটি গাঁজা গাছসহ কৃষক আটক

তবে ইউপি সদস্য সোহেল মোল্লা বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় মুঠোফোনে জানান, তার লাইসেন্সে কাজটি নেয়া হলেও আয়রন ব্রিজটি নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছেন ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য অরিজিৎ বাড়ৈ।


রত্নপুর ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ব্রিজ নির্মাণের জন্য প্রথম পর্যায়ে দেড় লাখ টাকা এবং পরে ঢালাইয়ের জন্য আরও ১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এ ছাড়া, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকেও প্রায় ৮৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে ওই ইউপি সদস্যের বিরুদ্ধে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ছবি তিনি দেখেছেন। বৃহস্পতিবার উপজেলা প্রকৌশলীকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পেলে ব্যবস্থা নেয়ার আশ্বার তার।

]]>
সম্পূর্ণ পড়ুন