শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের আউয়ার বাজার সংলগ্ন সন্ধ্যা নদীর একটি শাখা খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
নিহত ইউনুস আলী (৬০) উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের ইন্দেরহাওলা ব্রিজ নির্মাণকাজে শ্রমিক হিসেবে কাজ করতেন।
জানা গেছে, সকালে খালে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠায়।
আরও পড়ুন: ১১ মাস পর বিএসএফের হাতে আটক কৃষকের মরদেহ ফিরল দেশে
স্থানীয়রা জানায়, তার গ্রামের বাড়ি জয়পুরহাট জেলায়। শুক্রবার (৩ এপ্রিল) বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন।
এ বিষয়ে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খালের পাশের ঘাটে পা পিছলে তিনি নিখোঁজ হন। পরে শনিবার সকালে খালে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·