বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বড়াকোঠা ইউনিয়নে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে উজিরপুর ফায়ার সার্ভিস।
স্থানীয়রা জানান, ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা মো. জলিল মল্লিকের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়।
এ সময় আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ততক্ষণে পাঁচটি বসতঘর পুড়ে যায়।
আরও পড়ুন: কক্সবাজারে গ্যাস পাম্পে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি
আগুনে আ. জলিল মল্লিক, কবির মল্লিক, সিদ্দিক মল্লিক, আ. হক মল্লিক ও আ. রব মল্লিকের বসতঘর পুড়ে ছাই হয়।
ফায়ার সার্ভিসের সদস্যদের বরাত দিয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে এ আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা চলছে।

২ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·