বরগুনায় এক কুকুরের কামড়ে ২৫ জন হাসপাতালে, তিনজনের অবস্থা গুরুতর

১ সপ্তাহে আগে
বরগুনার পাথরঘাটায় একটি পাগল কুকুরের কামড়ে আহত হয়ে অন্তত ২৫ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা, রুহিতা ও হাড়িটানা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাখাল বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে সদর ইউনিয়ন থেকে একাধিক রোগী কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে আসেন, যার মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ছিল।


স্থানীয়রা জানান, পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা, রুহিতা ও হাড়িটানা এলাকায় একটি সাদা-কালো রং-এর বেওয়ারিশ পাগল কুকুর ঘুরে ঘুরে মানুষের উপর আক্রমণ চালিয়েছে।


আরও পড়ুন: কিশোরগঞ্জে কুকুরের কামড়ে আহত অর্ধশত


পদ্মা এলাকার বাসিন্দা হিরু জমাদ্দার জানান, তাদের বাড়ির এক পরিবারের তিনজনকে কামড়ে কুকুরটি হাড়িটানার দিকে চলে যায়।


অন্যদিকে, হাড়িটানা এলাকার সাবেক ইউপি সদস্য মোহাম্মদ সাহিন বলেন, তার চাচা আবুল কালামকে কামড়ে কুকুরটি আহত করেছে। পাগল কুকুরটি কামড়ে তার চাচার গালের মাংস ছিঁড়ে নিয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে বরিশালে পাঠানো হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন