এ কারণে জেলা আইনজীবী সমিতির নির্বাচন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আগামী ১০ এপ্রিল বরগুনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় কথা ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬- এর নির্বাচন কমিশনার অ্যাডভোকেট লতিফ ফরাজি।
তিনি বলেন, ‘সকালে ডাকযোগে একটি সাদা কাফনের কাপড়সহ চিঠি দেওয়া হয়। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে থাকা পাঁচজনকে এমন চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে লেখা ছিল, আপনারা যদি এই ফ্যাসিষ্ট নির্বাচন করেন, তাহলে আপনাদের পরিনতি হবে সাদা কাফন। এ ঘটনায় প্রধান নির্বাচন কমিশনারের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।’
বুধবার (২৫ মার্চ) বরগুনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মো. আব্দুল লতিফের স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে নির্বাচন সাময়িকভাবে স্থগিতের এ ঘোষণা দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়, আগামী ১০ এপ্রিল বরগুনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রকমের অপ্রীতিকর, অরুচিপূর্ণ, শিষ্টাচার বহির্ভুত আচরণ এবং নির্বাচন অনুষ্ঠান হতে না দেওয়ার জন্য বিভিন্ন দিক থেকে হুমকি এসেছে। নির্বাচনের নির্ধারিত দিন ভয়ানকরূপে প্রতিরোধ করার হুমকিও দেয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের সদস্যদের ডাকযোগে জীবনাশের হুমকি সম্বলিত চিঠি দেয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে বরগুনা জেলা আইনজীবী সমিতির আসন্ন ১০ এপ্রিল নির্ধারিত দিনে নির্বাচন অনুষ্ঠান করা আদৌ সম্ভব নয়।
আরও পড়ুন: বরগুনার পর্যটন শিল্পকে বিকশিত করার দাবি
এতে আরও উল্লেখ করা হয়, সার্বিক অবস্থা বিবেচনা করে আগামী ১০ এপ্রিল আসন্ন নির্বাচন সাময়িকভাবে স্থগিত করা সমীচীন। পরবর্তী সীদ্ধান্ত গ্রহণ না করা পর্যন্ত নির্বাচন সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হলো।
এছাড়াও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি চিঠি ছড়িয়ে পড়েছে। ওই চিঠিতে জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশনের সদস্য আ. লতিফ ফরাজীর নাম উল্লেখ করে লেখা হয়েছে, নিষিদ্ধ ফ্যাসিষ্ট আওয়ামী লীগের পাতানো নির্বাচন বন্ধ কর। নতুবা তোমাদের পরিণতি সাদা কাফন। চিঠির শেষে লেখা রয়েছে, সাধারণ সদস্যরা বরগুনা জেলা আইনজীবী সমিতি।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বলেন, ‘আমরা এ বিষয়টি সম্পর্কে অবগত নই। এবং আমাদের কাছে এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি।’

৪ সপ্তাহ আগে
৬








Bengali (BD) ·
English (US) ·