ববি হাজ্জাজ: একজন শিক্ষক থেকে প্রতিমন্ত্রী

২ সপ্তাহ আগে
ত্রয়োদশ জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। সরকারের ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শপথ গ্রহণ করেন।

এ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ববি হাজ্জাজ, যিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি রাজনীতি করে আসছিলেন।


১২ ফেব্রুয়ারি ঢাকা-১৩ আসনের ফলাফলে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ বিজয়ী হন। তিনি ৮৮ হাজার ৩৮৭টি ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী সমর্থিত ১১–দলীয় ঐক্যের প্রার্থী মামুনুল হক পান ৮৬ হাজার ৬৭টি।

 

ববি হাজ্জাজ রাজনৈতিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। অত্যন্ত প্রভাবশালী এবং সম্পদশালী পরিবারে তার জন্ম। বাবা মুসা বিন শমসের (যিনি প্রিন্স মুসা নামে সমধিক পরিচিত), বাংলাদেশের ব্যবসা জগতের এক প্রভাবশালী ব্যক্তিত্ব। কিন্তু ববি হাজ্জাজ নিজেকে কেবল বাবার পরিচয়ে সীমাবদ্ধ রাখতে চাননি।


আরও পড়ুন: মোহাম্মদপুরকে মাদক-সন্ত্রাসের তকমা থেকে মুক্তির অঙ্গীকার ববি হাজ্জাজের


তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভ করেন। বিদেশে দীর্ঘ সময় কাটালেও দেশের প্রতি তার টান ছিল প্রবল। সেই টান থেকেই তিনি দেশে ফিরে আসেন। তখন তার সামনে কর্পোরেট জগতে বা বাবার ব্যবসায় যোগ দেয়ার বিশাল সুযোগ ছিল। কিন্তু তিনি বেছে নিলেন শিক্ষকতা এবং রাজনীতির পিচ্ছিল পথ। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কাজ করার সময় তিনি তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন।


ববি হাজ্জাজের রাজনীতিতে হাতেখড়ি হয় জাতীয় পার্টির হাত ধরে। তিনি হুসেইন মুহম্মদ এরশাদের বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। সুদর্শন, সুবক্তা এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত ববি হাজ্জাজ দ্রুতই মিডিয়ার নজরে চলে আসেন।


অনেকে মনে করেছিলেন, তিনি হবেন জাতীয় পার্টির আধুনিক মুখ। তবে রাজনীতি সবসময় সরল রেখায় চলে না। ২০১৪ সালের নির্বাচনের সময় রাজনৈতিক মতপার্থক্যের কারণে তিনি জাতীয় পার্টি থেকে সরে আসেন।


নিজের রাজনৈতিক দর্শন বাস্তবায়নের লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন নিজস্ব দল- জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম। 

]]>
সম্পূর্ণ পড়ুন