বন্ধ হয়ে গেছে কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের ৪ ইউনিট

১ সপ্তাহে আগে
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানি কমে যাওয়ায় বন্ধ হয়ে গেছে কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আরও একটি ইউনিট। ফলে মোট ৪ টি ইউনিট বন্ধ করা হলো।

বিষয়টি নিশ্চিত করেন বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।


তিনি বলেন, শুষ্ক মৌসুমের কারণে কাপ্তাই হ্রদের পানি অনেক কমে গেছে। ফলে মঙ্গলবার থেকে শুধুমাত্র ২নং ইউনিটটি চালু রাখা হয়েছে। যেখান থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। সহসা বৃষ্টি না হলে এ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ আরও কমে যেতে পারে।


তিনি আরও বলেন, রুলকার্ভ অনুযায়ী এসমযে কাপ্তাই হ্রদে ৮৩.৮০ এমএসএল(মিনস সি লেভেল)
পানি মজুত থাকার কথা থাকলেও বর্তমান মজুতের পরিমাণ ৭৭. ৪৭ এমএসএল। 

আরও পড়ুন: রাঙ্গামাটিতে আগের দামেই বিক্রি হচ্ছে মজুদ থাকা জ্বালানি

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমে সূত্রে জানা গেছে, বিগত কয়েক সপ্তাহ ধরে এই কেন্দ্রের পাঁচটি ইউনিটেের মধ্যে দুইটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছিল। কাপ্তাই হ্রদের পানির লেভেল দ্রুত কমতে থাকায় ২১ এপ্রিল মঙ্গলবার থেকে শুধুমাত্র একটি করে ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু থাকলে ২ শত ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন