বন্ধ হচ্ছে ‘চিফ অ্যাডভাইজার’ ফেসবুক পেজ

১ সপ্তাহে আগে
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজটি আর সক্রিয় থাকবে না বলে জানানো হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫৫ মিনিটে পেজটি থেকে একটি পোস্টের মাধ্যমে এ বিষয়ে জানানো হয়েছে।


পোস্টে বলা হয়েছে, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল পেজটি আর সক্রিয় থাকবে না।’


‘গত ১৮ মাস সময়কাল জুড়ে সকলের সহায়তা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের সমর্থন, সহযোগিতা, সমালোচনা আমাদের যাত্রাকে আরও মূল্যবান ও সমৃদ্ধ করেছে।’


আরও পড়ুন: বিদায়ী ভাষণে যেসব বিষয়ে গুরুত্ব দিলেন প্রধান উপদেষ্টা


২০২৪ সালের ৮ আগস্ট রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় আর প্রধান উপদেষ্টা হন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তারপর অফিশিয়াল পেজটি থেকে নিয়মিত অন্তর্বর্তী সরকারের বিবৃতি থেকে শুরু করে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে পোস্ট দেয়া হতো।


এছাড়া, পেজটি থেকে বিভিন্ন বিষয়ে জনগণকে অবহিত করতেন প্রধান উপদেষ্টা।

]]>
সম্পূর্ণ পড়ুন