রোববার (২৫ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটলিয়ন ক্যাম্পে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান।
বিজিবি জানায়, নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর ও বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় স্থায়ী ও অস্থায়ী ১৯টি চেকপোস্টের মাধ্যমে তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়াও জেলার তিনটি আসনে মোট ১৫ প্লাটুন বিজিবি কাজ করবে। চাঁপাইনবাগঞ্জ-১ আসনে তিন প্লাটুন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ১১ প্লাটুন ও চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনে এক প্লাটুন রিজার্ভসহ মোট ৪ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। এর পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটলিয়ন নাটোরে সাতটি উপজেলায় ১৪ প্লাটুন বিজিবি মাঠে কাজ করবে।
বিজিবি অধিনায়ক আরও জানান, দেশের ৩০০টি আসনেই ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। মোতায়েন থাকবে বিজিবির বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড ইউনিট। জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র্যাপিড অ্যাকশন টিম এবং বিজিবির হেলিকপটারসহ কুইক রেসপন্স ফোর্স সর্বদা প্রস্তুত থাকবে। সারা দেশে ৩৭ হাজারেরও অধিক সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন থাকবে।
আরও পড়ুন: নির্বাচনে পেশিশক্তি ব্যবহারের আশঙ্কা সর্বত্র বিরাজমান: আখতার
লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় এবং সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন; এ লক্ষ্য সামনে রেখে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। একইসঙ্গে জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রেরণামূলক ও উদ্বুদ্ধকরণমূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে, যাতে ভোটারদের অংশগ্রহণ আরও উৎসাহিত হয়।

২ সপ্তাহ আগে
২







Bengali (BD) ·
English (US) ·