বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান এবং সহকারী রিটার্নিং অফিসার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ ইবনে আবুল ফজল এসব ফলাফল জানান।
বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ১৫০টি কেন্দ্রে ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে ১২৭টি কেন্দ্রের ফলাফলে বিএনপির কাজী রফিকুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৮৮১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মো. শাহাবুদ্দিন পেয়েছেন ৫৬ হাজার ৯৩৩ ভোট।
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মীর শাহে আলম ১১৪টি কেন্দ্রে ১ লাখ ৪৫ হাজার ১৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান পেয়েছেন ৯২ হাজার ৪৩২ ভোট।
আরও পড়ুন: হেরে গেলেন গোলাম পরওয়ার
বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনে আবদুল মহিত তালুকদার ১১৮ কেন্দ্রে ১ লাখ ২৮ হাজার ৭০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী নূর মোহাম্মদ পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৬৭ ভোট।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ১১৪টি কেন্দ্রের ফলাফলে মোশারফ হোসেন পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৬৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তফা ফয়সাল পেয়েছেন ১ লাখ ৮ হাজার ১৯১ ভোট।
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে গোলাম মোহাম্মদ সিরাজ ১৮৮টি কেন্দ্রে ২ লাখ ১৫ হাজার ৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী দবিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৬৯৬ ভোট।
বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে ১৭৩টি কেন্দ্রের ফলাফলে মোরশেদ মিল্টন ২ লাখ ৬২ হাজার ৫০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম রব্বানী পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ১৮৪ ভোট।
সাতটি আসনেই ধানের শীষের প্রার্থীদের এই জয়কে বিএনপির জন্য বড় রাজনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
]]>
২ সপ্তাহ আগে
২








Bengali (BD) ·
English (US) ·