বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার বুড়ইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিলন ওই গ্রামের দিলবর রহমানের ছেলে ও বুড়ইল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। সে ছাত্রদলের কর্মী ছিল। তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: তারাবির নামাজ পড়ে বাড়ি ফেরার পথে গ্রাম্য চিকিৎসককে নৃশংসভাবে হত্যা
স্থানীয়রা জানান, নন্দীগ্রামের বুড়ইলের বখাটে যুবক শামিমের সঙ্গে নিহত মিলনের প্রতিবেশী নবীর শেখ নামে আরেক যুবকের তুচ্ছ ঘটনায় বাকবিতণ্ডা হয়। মিলন স্থানীয় মসজিদে তারাবির নামাজ আদায় শেষে দাঁড়িয়ে ছিল। এ সময় শামিম ৫ থেকে ৭টি মোটরসাইকেলে ১০ থেকে ১৫ জন দুর্বকে নিয়ে সেখানে আসে। তারা কোনো রকম আলাপচারিতা ছাড়াই মিলনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: বরিশালে হাতুড়ি দিয়ে কৃষককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৫
বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশের ওসি মিজানুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আশপাশের এলাকায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
]]>
২ সপ্তাহ আগে
৪







Bengali (BD) ·
English (US) ·