এপ্রিলের দীর্ঘমেয়াদি বার্তা অনুযায়ী মাসজুড়ে দেশের ওপর দিয়ে ৬টির মতো তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এরমধ্যে ১-২ টি তীব্র তাপপ্রবাহ রয়েছে। সেক্ষেত্রে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।
আবহাওয়া দফতরের সর্বশেষ তথ্যানুযায়ী, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া যশোরে ৩৮ দশমিক ২ ডিগ্রি এবং মোংলায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
সাধারণত তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে তাকে তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়।
]]>

৩ সপ্তাহ আগে
৫








Bengali (BD) ·
English (US) ·