শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টার দিকে পাংশা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল হক।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিয়মিত তদারকির অংশ হিসেবে আজ শুক্রবার বেলা ১১টার দিকে পাংশা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সিরিয়াল ভেঙে তেল নিতে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে উপজেলার যশাই ইউনিয়নের পারভেল্লবাড়িয়া গ্রামের মকছেদ প্রামাণিকের ছেলে মো. সৌরভ ইসলাম (২১) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা!
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক জানান, জনস্বার্থে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·