ফিফটির সেঞ্চুরি করলেন বাবর

১ সপ্তাহে আগে
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আরেকটি বড় অর্জনের সাক্ষী হলেন বাবর আজম। কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে পেশোয়ার জালমির ৮ উইকেটের জয়ে খেলতে নেমে তিনি গড়লেন এক বিশেষ মাইলফলক—টি-টোয়েন্টি ক্যারিয়ারে শততম ফিফটি।

বুধবার (১৫ এপ্রিল) কোয়েট্টার বিপক্ষে ৫১ বলে অপরাজিত ৭১ রানের ইনিংস খেলেন বাবর। শুরু থেকে ধীর ও স্থির ব্যাটিংয়ে দলকে সহজ জয়ের পথে নিয়ে যান তিনি। এই ইনিংসের মাধ্যমে তিনি ইতিহাসের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে ১০০টি ফিফটির ক্লাবে প্রবেশ করলেন। এর আগে এই তালিকায় ছিলেন ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি এবং জস বাটলার। একইসঙ্গে তিনি পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন।


চলতি পিএসএলেও দারুণ ফর্মে আছেন বাবর। ৬ ম্যাচে ৩০১ রান করে তিনি রয়েছেন রান তালিকার দ্বিতীয় স্থানে। তার ওপরে আছেন সতীর্থ কুশল মেন্ডিস। গড়ের দিক থেকে তিনি সবচেয়ে এগিয়ে থাকলেও স্ট্রাইক রেটের দিক থেকে কিছুটা পিছিয়ে রয়েছেন।


আরও পড়ুন: টাকাই কি রাজাকে ২৪ ঘণ্টার মধ্যে ইংল্যান্ড থেকে লাহোরে নিয়ে ম্যাচ খেলিয়েছিল 


টি-টোয়েন্টিতে ফিফটির সংখ্যায় এখন বাবর আছেন তৃতীয় স্থানে। তার ওপরে আছেন ওয়ার্নার (১১৬) ও কোহলি (১০৭)। অন্যদিকে মোট ৫০+ রানের ইনিংসে তিনি পেছনে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলকেও।


এর আগের ম্যাচেই বাবর পিএসএলে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন, যা এই টুর্নামেন্টে প্রথম। দলের জন্য তার ধারাবাহিক পারফরম্যান্সই এখন জালমির সবচেয়ে বড় শক্তি।

]]>
সম্পূর্ণ পড়ুন