এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামের আকিজ-বশির জনতা জুট মিলে এ ঘটনা ঘটে।
সজিব শরীফ পাশের দাদপুর ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামের কৃষক শহিদুল শরীফের ছেলে। সে মিলটির স্পিনিং বিভাগে হেলপার হিসেবে কাজ করতো।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ১০টার দিকে বাড়ি ফেরার আগে মেশিন দিয়ে সজিব শরীর পরিষ্কার করতে যায়। এ সময় বোয়ালমারী সদর ইউনিয়নের রামনগর গ্রামের রজব আলীর পালিত ছেলে রিহাদ শেখ (২৫) ও সজিবের পায়ুপথে মেশিন দিয়ে বাতাস ঢুকিয়ে দেয়। এতে সে অজ্ঞান হয়ে পড়ে।
আরও পড়ুন: টয়লেটে কিশোরের হাত-মুখ বেঁধে পায়ুপথে ব্রাশ টুকিয়ে নির্যাতন
দ্রুত সজীবকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে সজিব মারা যায়।
নিহত সজিবের ভাবি নুরজাহান বেগম জানান, পাঁচ ভাইবোনের মধ্যে মেজ ছিলো সজিব। কাজ শেষে শরীরে লেগে থাকা পাটের আঁশ মেশিন দিয়ে পরিষ্কার করতে গেলে একজন শ্রমিক তার পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়। দ্রুত তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে, পরে ঢাকায় নেয়া হয়।
আরও পড়ুন: কিশোরের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দিল সহকর্মীরা, গুরুতর অবস্থায় ঢামেকে ভর্তি
চিকিৎসকরা জানিয়েছেন, সজিবের নাড়ি ছয় জায়গা ছিদ্র হয়ে গেছে। অপারেশন করার পর বুধবার সকালে সজিব মারা যায়।
অভিযুক্ত রিহাদ শেখ পলাতক থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে বোয়ালমারী থানার এসআই মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এ ব্যাপারে তদন্ত চলছে।’

৩ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·