প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে রোজার ছুটি শুরু, বন্ধ কতদিন?

২ সপ্তাহ আগে
পবিত্র রমজান ও অন্যান্য দিবস উপলক্ষে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে টানা ৩৮ দিনের ছুটি শুরু হয়েছে। চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত।

শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বুধবার (১৮ ফেব্রুয়ারি) তাদের সংশোধিত ছুটির তালিকা প্রকাশ করেছে। সেই তালিকা থেকে এ তথ্য জানা গেছে।


পূর্বের তালিকা অনুযায়ী ৮ মার্চ পর্যন্ত সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল মন্ত্রণালয়। তবে ১৫ ফেব্রুয়ারি থেকে মাদরাসাগুলোতে এবং ১৮ ফেব্রুয়ারি থেকে কলেজে পবিত্র রমজানের ছুটির সিদ্ধান্ত ছিল।

 

আরও পড়ুন: প্রাথমিক বিদ্যালয়ের ছুটি কবে, জানা গেল


অর্ধেকের বেশি রমজান পর্যন্ত শুধুমাত্র স্কুল খোলা রাখার সিদ্ধান্তে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়। বিষয়টি আদালত পর্যন্তও গড়ায়।


তবে নতুন সরকার শপথ নেয়ার ঠিক পরেরদিনই দুই মন্ত্রণালয়ই সংশোধিত ছুটির তালিকা প্রকাশ করেছে।


নতুন তালিকা অনুযায়ী-পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর (১৭ মার্চ), জুমাতুলবিদা (২০ মার্চ), ঈদুল ফিতর (২১ মার্চ) এবং স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষ্যে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ৩৬ দিন ছুটি থাকবে প্রাথমিক, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে। পাশাপাশি ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবার হওয়ায় ২৯ মার্চ রোববার থেকে ক্লাস শুরু হবে। 

]]>
সম্পূর্ণ পড়ুন