প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে স্বামী নিহত, স্ত্রী আহত

১ সপ্তাহে আগে
যশোরের ঝিকরগাছায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা লেগে মিশাল নামে এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী।

শনিবার (৫ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার হাজিরালী মহিলা কলেজ মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত মিশাল ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের এমদাদুলের ছেলে। তিনি নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ি বেনেয়ালী জফরনগর গ্রামে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।


ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম জানান, ঝিকরগাছার হাজিরালী মহিলা কলেজ মোড় সংলগ্ন বিশ্বাস ফিলিং স্টেশনের অদূরে পৌঁছালে মিশালের ব্যবহৃত প্রাইভেটকার হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি মেহগনি গাছে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় গাড়িতে থাকা তার স্ত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে ঝিকরগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।


আরও পড়ুন: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত


তিনি আরও জানান, দুর্ঘটনায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। আহত নারীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয় এবং নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন