রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর কাউনিয়া উপজেলার হারাগাছ বালারঘাটে নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এনসিপির সংগঠক সুমন হোসেনের বাড়ি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, একদিকে বিএনপি ফ্যামিলি কার্ডের কথা বলে, তাদের প্রার্থীরা শাড়ি-লুঙ্গি বিতরণ করে। অপরদিকে তাদের সন্ত্রাসী বাহিনী পরিবারগুলো তছনছ করে দিয়েছে, জীবন ধারণের উপকরণ, স্বর্ণ, টাকা-পায়সা লুটপাট করে নিয়েছে। বিএনপির ফ্যামিলি কার্ডের কথা বলে লুটপাট করার নীতি জানতে পেরে জনগণ শাপলা কলিতে ভোট দিয়েছে।
তিনি আরও বলেন, রংপুর-৪ আসনে বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসার সন্ত্রাসী বাহিনী এনসিপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ঘর-বাড়ি ভাঙচুর করেছে। নির্বাচনকালীন এমন সহিংসতার সময় প্রশাসন নির্বাচন কমিশনের আওতায় ছিল। কিন্তু তারা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। সহিংসতার শিকার নেতাকর্মীরা প্রায় ১০ দিন ধরে তাদের পরিবার নিয়ে বাইরে অবস্থান করছে। ঘর-বাড়ি ভাঙচুর, লুটপাটের ঘটনায় দ্রুত থানায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মামলা করবে।
আরও পড়ুন: শেখ হাসিনাসহ আসামিদের ফেরত এনে বিচার করাই সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব: আখতার হোসেন
তিনি বলেন, আশা করছি, প্রশাসন চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করবে। এ ছাড়া, বিএনপি প্রার্থীর সন্ত্রাসীদের হামলার বিষয়টি আমি স্থানীয় সরকার মন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীকে জানিয়েছি।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন এনসিপি জেলা আহ্বায়ক আল মামুন, যুগ্ম আহ্বায়ক আলমগীর নয়নসহ অন্যরা।
এর আগে, আখতার হোসেন হারাগাছ এলাকায় পৌঁছালে তাকে জেলা এবং মহানগর এনসিপির নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এদিকে, সংসদ সদস্য আখতার হোসেনের হারাগাছ পরিদর্শন ঘিরে স্থানীয় বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হলেও এ সময় তাদের দেখা যায়নি। তবে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ব্যাপক পুলিশ সদস্য মোতায়েন ছিল।

১ সপ্তাহে আগে
৩






Bengali (BD) ·
English (US) ·