বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক পদ খালি হচ্ছে শিগগিরই। গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে বিসিবির ২ বছরের চুক্তি শেষ হবে চলতি মাসে। তবে তার সঙ্গে এখনই সম্পর্ক ছিন্ন করার পরিকল্পনা ছিল না বিসিবির। লিপু নিজেই সরে দাঁড়াচ্ছেন।
পারিবারিক কারণে আগামী দেড় থেকে দুই বছর ব্যস্ততার মধ্য দিয়ে যাবে লিপুর। সে কারণেই লম্বা সময়ের জন্য আর বিসিবির কোনো দায়িত্বে থাকতে চাইছেন না তিনি। এক চিঠিতে সরে যাওয়ার ইচ্ছার কথা বিসিবিকে জানিয়েছেন লিপু।
আরও পড়ুন: বিশ্বকাপ বিতর্কের পর ভারত সম্পর্ক নিয়ে নতুন বার্তা ক্রীড়া প্রতিমন্ত্রীর
লিপুর ব্যক্তিগত বিষয়কে অগ্রাধিকার দিয়ে ইতোমধ্যে নতুন প্রধান নির্বাচক খুঁজতে শুরু করেছে বিসিবির অপারেশন্স বিভাগ। সেই ধারাবাহিকতায় প্রথমেই প্রস্তাব পেলেন বাশার। প্রধান নির্বাচকের দায়িত্ব পালনে বাশার রাজি আছেন বলে জানা গেছে। তবে এখনই বোর্ডকে কোনো মতামত জানাননি তিনি।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিশ্বকাপের আয়োজকস্বত্ব হারাতে পারে ভারত, ঝুঁকিতে বাংলাদেশও
বিসিবিতে এর আগেও নির্বাচক পদে কাজ করেছেন বাশার। ২০১৬ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৮ বছর বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পালন করেন তিনি। এর আগে তিনি নারী ক্রিকেট দলের নির্বাচক ছিলেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি পুরুষ দলের নির্বাচক প্যানেল থেকে অব্যাহতি পান। বাশার এখন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করছেন।

২ সপ্তাহ আগে
৪






Bengali (BD) ·
English (US) ·