চট্টগ্রাম-৫ (হাটহাজারী- বায়েজীদ আংশিক) থেকে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্য হিসেবে প্রথমবারেই ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন মন্ত্রীসভায় স্থান পেলেন। রাজনৈতিকভাবে তিনি একটি প্রভাবশালী পরিবারের সন্তান।
মীর হেলালের জন্ম ১৯৮২ সালের ১২ আগস্ট চট্টগ্রামের হাটহাজারীর মীরেরখিল এলাকার মীর বাড়িতে
ব্যক্তিগত জীবনে তিনি উচ্চ শিক্ষিত। তিনি যুক্তরাজ্য থেকে এল এল বি (অনার্স), বার ভোকেশনাল কোর্স (ইউনিভার্সিটি অফ লন্ডন, যুক্তরাজ্য) ব্যারিস্টার এট ল (লিংকনস ইন, যুক্তরাজ্য) থেকে করেছেন।
আইন পেশায় যুক্ত মীর হেলাল বাংলাদেশ সুপ্রিম কোর্টের তালিকাভুক্ত আইনজীবী। তিনি ল ফার্ম ‘দ্য লয়ার্স কাউন্সিল’-এর হেড অব চেম্বার্স হিসেবে দায়িত্ব পালন করছেন।
মীর হেলালের বাবা মীর মোহাম্মদ নাসির উদ্দিন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক বিমান প্রতিমন্ত্রী ছিলেন।
তরুণ নেতা হিসেবে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি নির্বাচিত হয়ে প্রথমবারই মন্ত্রিসভায় স্থান পাওয়ায় হেলালের অনুসারী ও সাধারণ নেতা কর্মীরা বেশ উচ্ছ্বসিত। হাটহাজারীতে বইছে উৎসবের আমেজ।
আরও পড়ুন: একই গ্রাম থেকে নির্বাচিত ৩ এমপি
বিএনপি এবার মন্ত্রিসভায় তারুণ্যকে মূল্যায়ন করবে, এমন জল্পনা ছিল সকলের মধ্যে। সেক্ষেত্রে তরুণ সংসদ সদস্যদের দলের প্রতি অবদানের পাশাপাশি শিক্ষাসহ বিভিন্ন যোগ্যতা খতিয়ে দেখা হবে, এমন ধারনা ছিল সকলের। চট্টগ্রাম থেকে আলোচনায় থাকা তরুণের মধ্যে মীর হেলালের নাম উঠে এসেছিল। সব জল্পনা-কল্পনাকে সত্য প্রমানিত করে মন্ত্রী সভায় স্থান করে নিলেন তিনি।
চট্টগ্রাম জেলার ১৬ আসনের ১৪টিতে, পার্বত্য চট্টগ্রামের ৩টি এবং কক্সবাজারের ৪টি আসনের সবকটিতে জয় পেয়েছে বিএনপি। অতীতের ন্যায় নতুন সরকারের মন্ত্রিসভায়ও চট্টগ্রাম গুরত্ব পাবে এমন ধারনা ছিল সকলের। সর্বশেষ ২০০১ সালে অনুষ্ঠিত অষ্টম সংসদ নির্বাচনে ১৯৩ আসন পেয়ে সরকার গঠন করে বিএনপি। একই বছরের ১০ অক্টোবর গঠন করে মন্ত্রিসভা। পর্যায়ক্রমে ওই মন্ত্রিসভায় চট্টগ্রাম জেলা থেকে স্থান পেয়েছিলেন ৫ জন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ আসনে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বড় ব্যবধানে জয়ী হন। হাটহাজারী উপজেলা ও বায়েজিদ আংশিক নিয়ে গঠিত এ আসনের ১৪৩টি কেন্দ্রে তিনি পান ১ লাখ ৪৮ হাজার ৯৬৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মাওলানা নাছির উদ্দিন মুনির পান ৪৪ হাজার ভোট।

২ সপ্তাহ আগে
৩








Bengali (BD) ·
English (US) ·