সংকট মেটাতে প্রতিবছর বিদেশি শ্রমিক নেয় ইউরোপের দেশ ইতালি। এরই ধারাবাহিকতায় ২০২৬, ২৭ ও ২৮ সালে মোট পাঁচ লাখ বিদেশি শ্রমিক নেয়ার ঘোষণা দিয়েছে বর্তমান মেলোনি সরকার। এর অংশ হিসেবে ২০২৬ সালে ৩৪টি দেশ থেকে প্রায় ১ লাখ ৬৫ হাজার শ্রমিক নেয়া হবে বলেও জানায় তারা।
এ বছর ১২ জানুয়ারি কৃষি খাত, ৯ ফেব্রুয়ারি হোটেল ও পর্যটন, ১৬ ফেব্রুয়ারি স্থায়ী স্পন্সর ভিসা এবং ১৮ ফেব্রুয়ারি ডোমেস্টিক কাজের আবেদন গ্রহণ করা হয়।
আরও পড়ুন: সাগরপথে ঢুকলেই বহিষ্কার, অভিবাসন নীতি আরও কঠোর করছে ইতালি
কৃষি ও পর্যটন খাতে আবেদন কম জমা পড়লেও স্থায়ী স্পন্সর ও ডোমেস্টিক খাতে কোটার চেয়ে কয়েক গুণ বেশি আবেদন জমা পড়ে। সংশ্লিষ্টরা জানায়, আবেদনকারীর কাগজপত্র ঠিক থাকলে এবং দ্রুত আবেদন জমা দিলে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি। সাগর বা অবৈধ পথ এড়িয়ে এ সুযোগ কাজে লাগিয়ে বৈধ পথে ইতালিতে যাওয়ার পরামর্শ দিচ্ছেন প্রবাসীরা।
এ বছরের ক্লিক ডেতে যারা আবেদন করতে পারেননি তারা আগামী দুই বছরকে কাজে লাগাতে পারেন বলে পরামর্শ প্রবাসীদের। তবে দালাল চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা। গত অক্টোবর ইতালি সরকার তিন বছরে পাঁচ লাখ বিদেশি শ্রমিক নেওয়ার গেজেট প্রকাশ করেছে।
]]>
২ সপ্তাহ আগে
৩






Bengali (BD) ·
English (US) ·