সংঘবদ্ধ উগ্রবাদীদের হামলার শিকার প্রথম আলোর অগ্নিদগ্ধ ভবনে শুরু হলো ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী ‘আলো’। ভবনটিতে শিল্পকর্ম করেছেন বিশিষ্ট শিল্পী মাহ্বুবুর রহমান। রাজধানীর কাওরান বাজারে অবস্থিত ভবনটিতে বুধবার প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। প্রদর্শনীতে ফুটে উঠেছে এই ভবনে হামলার বর্বরতার চিত্র। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ছবিগুলো তুলেছেন প্রথম আলোর ফটোসাংবাদিকেরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শনী নিয়ে কথা বলছেন শিল্পী মাহ্বুবুর রহমান।
বিকেলে প্রদর্শনী দেখতে আসেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকেরা।
প্রদর্শনী দেখতে আসা বিভিন্ন দেশের কূটনীতিক ও অতিথিদের উদ্দেশে বক্তব্য দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।
ভবনের নিচতলার একাংশে রাখা শিল্পকর্ম।
পুড়ে ধ্বংসযজ্ঞে রূপ নেওয়া চরকির ফ্লোরে ঘুরছে পায়রা। 








Bengali (BD) ·
English (US) ·