বুধবার (২৫ মার্চ) এনটিআরসিএর পরিচালক তাসনিম জেবিন বিনতে শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত ২৯ জানুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তিটি বাতিল করে এই সংশোধিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
আবেদনের সময়সীমা ও ফি
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। পরীক্ষার ফি হিসেবে ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ৫ এপ্রিল রাত ১১:৫৯ মিনিটের মধ্যে জমা দিতে হবে।
শূন্য পদের পরিসংখ্যান
সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী তিন অধিদফতরের অধীন মোট ১২ হাজার ৯৫১টি শূন্য পদের তথ্য দেয়া হয়েছে:
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর: ৯ হাজার ৭০৮টি পদ (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহ-প্রধান শিক্ষক)।
মাদ্রাসা শিক্ষা অধিদফতর: ৩ হাজার ১৩১টি পদ (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহ-সুপার)।
কারিগরি শিক্ষা অধিদফতর: ১১২টি পদ (অধ্যক্ষ ও সুপার)।
আরও পড়ুন: প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ
পরীক্ষার পদ্ধতি ও মানবণ্টন
আগামী ১৮ এপ্রিল এই নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
মোট নম্বর: ১০০ (এমসিকিউ-৮০, শিক্ষাগত সনদে-১২ এবং মৌখিক পরীক্ষায়-০৮)।
নেগেটিভ মার্কিং: প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
পাস নম্বর: এমসিকিউ ও মৌখিক পরীক্ষায় পৃথকভাবে ৪০ শতাংশ নম্বর পেতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণ করতে হবে। ইতঃপূর্বে যারা আবেদন করেছিলেন, তাদের ফি অনলাইন ব্যাংকিং বা টেলিটকের মাধ্যমে ফেরত দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
শর্ত অনুযায়ী, সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুসারে সম্পূর্ণ অটোমেশন বা স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিয়োগ সুপারিশ সম্পন্ন করা হবে।

৪ সপ্তাহ আগে
৫








Bengali (BD) ·
English (US) ·