বুধবার (২২ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী অভিযান পরিচালনা করে ঝনঝনিয়া-নালিয়ার খালের বাঁধ অপসারণ করেন। এ সময় তাকে সহায়তা করেন রামপাল থানার ওসি সুব্রত কুমারসহ সঙ্গীয় ফোর্স।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী জানান, খালটিতে অবৈধভাবে বাঁধ দিয়ে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল। এতে কৃষি উৎপাদন ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছিল। বিষয়টি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নজরে এলে তিনি খালের বাঁধ অপসারণের নির্দেশ দেন। পরে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।
আরও পড়ুন: বেপরোয়া গতির ইজিবাইকচাপায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে মোংলায় মানববন্ধন
তিনি আরও বলেন, আজকের অভিযানে অবৈধ বাঁধ অপসারণের মাধ্যমে খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অবৈধ বাঁধ ও খাল দখলে জড়িতদের তালিকা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযান চলাকালে স্থানীয় জনসাধারণ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অবৈধ বাঁধ অপসারণ করায় এলাকার সচেতন মহল প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·