প্রতিমন্ত্রী হওয়ায় শেখ ফরিদুল ইসলামকে শুভেচ্ছা

২ সপ্তাহ আগে
বাগেরহাট-৩ আসনের (রামপাল ও মোংলা) সংসদ সদস্য লায়ন ড. শেখ ফরিদুল ইসলামকে উপমন্ত্রী করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাব রামপালসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন জাতীয় সংসদ ভবনে প্রতিমন্ত্রী হিসেবে তাকে শপথ করান।


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রণালয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এর প্রতিমন্ত্রী হিসেবে শেখ ফরিদুল ইসলামের দায়িত্ব দেয়া হয়।


এখবর ছড়িয়ে পড়লে প্রেসক্লাব রামপাল, রামপাল মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক সমিতিসহ নানা সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন।


অভিনন্দন বার্তায় তিনি বলেন, বাগেরহাটবাসীর জন্য অত্যন্ত সম্মান ও গৌরবের বিষয়। তাঁর দক্ষ নেতৃত্ব, সততা ও জনমুখী কর্মকাণ্ডের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি দেশের পরিবেশ সংরক্ষণ, ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে নেতারা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন: সমাজ সেবক থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল

প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী ফরিদুল ইসলামকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্বপালনে সর্বাঙ্গীন সাফল্য কামনা করা হয়। একই সঙ্গে বাগেরহাট-৩ আসনসহ সমগ্র দেশের উন্নয়ন অগ্রযাত্রায় তাঁর বলিষ্ঠ ভূমিকা অব্যাহত থাকবে বলেও প্রত্যাশা করেন নেতারা।

]]>
সম্পূর্ণ পড়ুন