সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শাহিনুর রহমান চৌগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং উপজেলার কারিগরপাড়া গ্রামের মো. এনায়েত আলীর ছেলে।
আরও পড়ুন: শার্শায় ইয়াবাসহ নারী 'মাদক ব্যবসায়ী' আটক
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি চৌগাছা উপজেলার ছুটিপুর বাসস্ট্যান্ড এলাকায় পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তার ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে সাইফুল্লাহ, সুজাউল ও ফারুক হোসেনসহ কয়েকজন তাকে বাঁশের লাঠি ও কাঠ দিয়ে মাথায় আঘাত করেন এবং কিলঘুষি মেরে গুরুতর আহত করেন। পরে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
এ বিষয়ে যশোরের চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, ‘আমরা শাহিনুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
]]>
১ সপ্তাহে আগে
৩







Bengali (BD) ·
English (US) ·