মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
খৈয়ম ছাড়াও আরও ২৫ পূর্ণমন্ত্রী ও ২৩ প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
আরও পড়ুন: প্রথমবার এমপি হয়েই মন্ত্রী-প্রতিমন্ত্রী হলেন যারা
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম তিনবার রাজবাড়ী পৌরসভার মেয়র ছিলেন। তিনি ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য পদে নির্বাচন করে বিজয়ী হন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জনের মধ্য দিয়ে তিনি রাজবাড়ী-১ আসন থেকে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হলেন। এ ছাড়া রাজবাড়ী জেলা বিএনপির সভাপতি হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
আরও পড়ুন: প্রথমবার এমপি হয়েই মন্ত্রী হলেন মানিকগঞ্জের রিতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে এক লাখ ৫৪ হাজার ৫৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. নূরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন এক লাখ এক হাজার ৯২ ভোট।

২ সপ্তাহ আগে
৪






Bengali (BD) ·
English (US) ·