পেটে বেঁধে ফেনসিডিল পাচারকালে আটক ৪ নারী

১ সপ্তাহে আগে
গাজীপুরের ‎টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে অভিনব কায়দায় পেটের মধ্যে বেঁধে পাচারকালে ১৯৭ বোতল ফেনসিডিলসহ ৪ জন নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

গ্রেফতাররা হলেন: মোসা. রাবেয়া বেগম (২৫), মোসা. বেলী আক্তার (২৪), মোসা. লিমা খাতুন (২২), মোসা. শিখা খাতুন (২৭)। 

র‍্যাব জানায়, গাজীপুরের টঙ্গীপূর্ব থানাধীন নতুন বাজার এলাকায় টঙ্গী-নরসিংদীগামী বিভিন্ন যানবাহনে মাদক ও অবৈধ অস্ত্র বিরোধী তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহজনক মনে হলে অটোরিকশা যোগে আসা ৪ জন নারীর দেহে তল্লাশি চালানো হয়। এ সময়ে তাদের প্রত্যেকের পেটের সঙ্গে স্বচ্ছ স্কচটেপ দিয়ে পেঁচিয়ে বিশেষ কায়দায় রাখা ১৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে জব্দ করা হয়।

 

আরও পড়ুন: রূপগঞ্জে সেনা অভিযানে দেড় কোটি টাকার মাদকসহ গ্রেফতার ৩


র‍্যাব আরও জানায়, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এছাড়া, গ্রেফতার আসামিসহ উদ্ধার করা মালামাল টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন