পুষ্টিবিদরা মনে করেন, সহজে হজম হয় এমন খাবারই সেহরিতে বেছে নেয়া ভালো। এরজন্য সেহরিতে খেতে পারেন সামান্য ভাত, দুধ, কলা, কাঠবাদাম ও খেজুর।
১। ভাত ও সবজি: প্রাকৃতিক কারণে বাঙালির সাথে ভাতের সম্পর্ক অতি প্রাচীন। সহজে হজম হয় বলে এ খাবার সেহরিতে রাখুন। উচ্চ গ্লাইসেমিক সমৃদ্ধ হওয়ায় এ খাবার ভালো ঘুমের জন্য দারুণ কাজ করে। তাই ঘুমের সমস্যা এড়াতেও সেহরিতে রাখতে পারেন ভাতকে। সেই সাথে মিনারেল ও ভিটামিন, পুষ্টির ঘাটতি মেটাতে সেহরিতে রাখুন রঙিন সবজি।
২। দুধ: পুষ্টিগুণ ও ভিটামিনের সব উপাদান থাকে দুধে। তাই ঝটপট সেহরি সারতে দুধকে সেহরির সঙ্গী করতে পারেন।
৩। কলা: কলা শরীরে পুষ্টির চাহিদা পূরণ করে। পাশাপাশি পেট ভরা রাখে দীর্ঘ সময়। তাই রোজার রাখার নিয়ত করতে সেহরিতে কলা খেতে পারেন।
৪। কাঠবাদাম: ভিটামিন ই, এ, বি১, বি৬, অ্যান্টিঅক্সিডেন্টের মতো প্রয়োজনীয় উপাদান রয়েছে কাঠবাদামে। ত্বক ও চুলের সুস্থতা নিশ্চিতের পাশাপাশি মস্তিষ্ক ও হৃদযন্ত্র ভালো রাখে কাঠবাদাম। তাই দীর্ঘ সময় রোজায় না খেয়ে থাকার আগে সেহরিতে খেয়ে নিতে পারেন কয়েকটি বাদামও।
আরও পড়ুন: রোজায় ‘পর্যাপ্ত ঘুম’ না হলে কী করবেন?
৫। খেজুর: পুষ্টিগুণে সেরা খাবার হিসেবে স্বীকৃত খেজুর। এতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি, ফাইবার, ভিটামিন এবং খনিজ রয়েছে। যা শরীরে দ্রুত শক্তি জোগায় । ফাইবারসমৃদ্ধ খেজুর হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে।
আরও পড়ুন: সকালে মৎস্যাসন করলে যে উপকার মেলে
এ ৫ খাবার দিয়ে সেহরি করলে সারাদিন রোজা রাখলে আপনার পুষ্টির ঘাটতে হবে না। শরীর পর্যাপ্ত পুষ্টি পাওয়ায় রোজা রেখেও আপনি থাকবেন প্রফুল্ল ও প্রাণবন্ত।
]]>
১ সপ্তাহে আগে
৩






Bengali (BD) ·
English (US) ·