সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পতিত আওয়ামী লীগ সরকারের পতনের দিনে দাগনভূঞা থানা থেকে বেশ কিছু অস্ত্র ও গুলি লুণ্ঠিত হয়। এ ঘটনায় নিয়মিত মামলা করার মাধ্যমে উদ্ধার অভিযান তৎপরতা অব্যাহত ছিল।
তারই ধারাবাহিকতায় শনিবার গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দাগনভূঞা থানা ভবনসংলগ্ন পুকুরে থানা থেকে লুণ্ঠিত অস্ত্র ও গুলি রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে পুকুরটি সেচের দিক-নিদের্শনা দেয়।
আরও পড়ুন: কুমিল্লায় হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
সেচের একপর্যায়ে পুকুরের উত্তর পাড়ের কাদা মাটির ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় শটগানের ২১৯ রাউন্ড লিডবল কার্তুজ উদ্ধার করা হয়।
এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী–দাগনভূঞা সার্কেল) সৈয়দ মুমিদ রায়হান বলেন, ‘উদ্ধার করা কার্তুজের মধ্যে বাংলাদেশ পুলিশ লেখা আছে। থানা থেকে লুণ্ঠিত অবশিষ্ট অস্ত্র ও গুলি উদ্ধারে অভিযান অব্যাহত আছে।’

১ সপ্তাহে আগে
৩






Bengali (BD) ·
English (US) ·