পিরোজপুরে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

১ সপ্তাহে আগে
পিরোজপুরের ভান্ডারিয়া নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বাঁধন মীরা (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে।


নিহত শ্রমিক মো. বাঁধন মীরা (২০) ভান্ডারিয়া উপজেলার তেওরীপুর ২ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা মো. বাদশা মীরার ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৭ নম্বর গৌরীপুর ইউনিয়নের তেওরীপুর গ্রামের মো. লিটন হাওলাদারের নির্মাণাধীন ভবনে বাঁধন মীরা রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছিলেন। কাজের একপর্যায়ে তিনি ভবনের একটি কক্ষের বাইরে থাকা বৈদ্যুতিক তার গুছিয়ে ভেতরে নেয়ার চেষ্টা করেন। এ সময় তারটি বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং নিচে ফ্লোরে পড়ে যান।


আরও পড়ুন: চুরির নেশায় মৃত্যুফাঁদে মোবারক: বিদ্যুৎস্পৃষ্টে মর্মান্তিক বিদায়


তাৎক্ষণিকভাবে সহকর্মী রাজমিস্ত্রি মো. বশির হাওলাদারসহ স্বজনরা তাকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।


ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন