পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ না করলে উন্নয়ন সম্ভব নয়: কাইয়ুম

১ মাস আগে
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ না করলে প্রকৃতপক্ষে উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসেন ধানের শীষের প্রার্থী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও দলের ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর ভাটারায় ঢাকাস্থ ভোলাবাসী কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসভায় এই মন্তব্য করেন তিনি।

 

এম এ কাইয়ুম বলেন, ‘উন্নয়ন মানে শুধু বড় বড় প্রকল্প নয়। সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ না করলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। বিএনপি সবসময় সাধারণ মানুষের কথা ভেবেই রাজনীতি করেছে।’

 

ঢাকা-১১ আসনের মানুষের কাছে যে প্রতিশ্রুতি তুলে ধরেছেন, জনগণ তা আন্তরিকভাবে গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে।’

 

আরও পড়ুন: ইশতেহারে জনগণের চাহিদার চেয়েও বেশি প্রতিশ্রুতি থাকবে: নজরুল ইসলাম খান

 

নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ধানের শীষের এই প্রার্থী বলেন, ‘ঢাকা-১১ আসনের কর্মজীবী মা-বোনদের জন্য একটি নিরাপদ এলাকা গড়ে তোলা হবে, যেখানে তারা কোনো ধরনের হয়রানির শিকার হবেন না। কর্মজীবী নারীরা যেন নিশ্চিন্তে কর্মস্থলে যেতে পারেন এবং তাদের সন্তানদের নিরাপদে রেখে যেতে পারেন, এজন্য আধুনিক ও নিরাপদ ডরমিটরি নির্মাণ করা হবে।’

 

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে ড. এম এ কাইয়ুম বলেন, ‘হকার থেকে শুরু করে সমাজের সব স্তর থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করা হবে। এই এলাকায় কোনো অপরাধীর ঠাঁই হবে না। জনগণকে সঙ্গে নিয়েই একটি শান্তিপূর্ণ ও নিরাপদ ঢাকা-১১ গড়ে তোলা হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন