পিএসএলের উদ্বোধনী দিনেই মোস্তাফিজ-ইমনদের ম্যাচ, কোথায়-কীভাবে দেখবেন

৪ সপ্তাহ আগে
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে লাহোর কালান্দার্স। যেখানে আছেন বাংলাদেশের দুই খেলোয়াড় মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন।

হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে গাদ্দাফি স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৬ মার্চ) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

 

মহসিন নাকভি ক্লোজ ডোর পিএসএলের ঘোষণা দেওয়ার পরদিনই পাকিস্তানের উদ্দেশ্য দেশ ছাড়েন মোস্তাফিজ, ইমন, নাহিদ রানা এবং শরিফুল ইসলাম। পরদিন যান রিশাদ হোসেন এবং তানজিদ হাসান তামিম। দুবাইয়ে ট্রানজিটের পর সবাই এখন পৌঁছে গেছেন নিজ নিজ ফ্রাঞ্চাইজির টিম হোটেলে। ইতোমধ্যে অনুশীলনেও শুরু করেছেন মোস্তাফিজ এবং ইমন।

 

আরও পড়ুন: পিএসএলে প্রথমবার ধারাভাষ্য করবেন আতহার আলি

 

২৬শে মার্চ উদ্বোধনী ম্যাচে নতুন ফ্রাঞ্চাইজি হায়দরাবাদ কিংসমেনের মুখোমুখি হবে তাদের লাহোর কালান্দার্স। শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে তারা।

 

কোথায়-কীভাবে দেখবেন

পিএসএলের একাদশ আসরের সব খেলা সম্প্রচার করবে বাংলাদেশি টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস। বাংলাদেশের দর্শকেরা সরাসরি দেখতে পারবেন জনপ্রিয় এই ক্রীড়া চ্যানেলে।

 

আরও পড়ুন: ভারত সিরিজের কারণে স্থগিত বাংলাদেশের আয়ারল্যান্ড সফর

 

পাকিস্তান থেকে টুর্নামেন্টটি সরাসরি সম্প্রচার করবে এ স্পোর্টস এইডি, পিটিভি স্পোর্টস ও টেন স্পোর্টস। এছাড়া অনলাইনে ট্যাপম্যাড, তামাশা ও মাইকোর মাধ্যমে লাইভ স্ট্রিমিং হবে টুর্নামেন্টের ম্যাচগুলো।

 

]]>
সম্পূর্ণ পড়ুন