পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দেওয়ায় শাস্তি পেলেন মুজারাবানি

১ সপ্তাহে আগে
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে সরে গিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যোগ দেওয়ার কারণে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানির ওপর দুই বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ফলে পিএসএলের আগামী দুই আসরে তিনি খেলতে পারবেন না। মঙ্গলবার (১৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আইপিএল ও পিএসএলের নিলামে ২৯ বছর বয়সী এই পেসার অবিক্রীতই ছিলেন। পরে ক্যারিবিয়ান ফাস্ট বোলার শামার জোসেফের পরিবর্তে সরাসরি চুক্তিতে তাকে দলে ভেড়ায় পিএসএলের ফ্র্যাঞ্চাইজি ইসলামাবাদ ইউনাইটেড। এরপর আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে ডাক পান মুজারাবানি, সেই প্রস্তাব পাওয়ার পরই তিনি পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। 

 

গত ১৩ মার্চ কলকাতা নাইট রাইড রাইডার্স আনুষ্ঠানিকভাবে মুজারাবানিকে দলে অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করে। মূলত, ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশনায় গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর তার শূন্যতা পূরণে মুজারাবানিকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। 
আইপিএলে তার যোগদানের পরই পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার জানায়, এ ঘটনায় তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছে পিসিবি। 

 

আরও পড়ুন: আইসিসির চেয়ারম্যান হিসেবে জয় শাহ’র স্থলাভিষিক্তের গুঞ্জনে মুখ খুললেন নাকভি

 

গত মৌসুমে দক্ষিণ আফ্রিকার পেসার করবিন বশও মুজারাবানির মতো শাস্তি পেয়েছিলেন। মৌসুম শুরুর আগে পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দেওয়ায় তাকে এক বছর নিষিদ্ধ করেছিল পিসিবি। 

 

অস্ট্রেলিয়ার পেসার স্পেনসার জনসন ও শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকাও আইপিএলে অংশ নিতে এবারের পিএসএল থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছেন। লাহোর কালান্দার্স ছেড়ে শানাকা যোগ দেন রাজস্থান রয়্যালসে, আর জনসন কুয়েটা গ্লাডিয়েটর্স ছেড়ে নাম লেখান চেন্নাই সুপার কিংসে। তবে এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা বা শাস্তির ঘোষণা দেয়নি পিএসএল কর্তৃপক্ষ। 

 

আরও পড়ুন: উইজডেনের বর্ষসেরা স্টার্ক ও দীপ্তি

 

এদিকে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, আনুষ্ঠানিক কিছু না জানানো হলেও ধারণা করা হচ্ছে— ব্লেসিং মুজারাবানি ও করবিন বশের মতোই শানাকা ও জনসনও একই ধরনের শাস্তির মুখোমুখি হতে হতে পারে। 

 

আইপিএলে ইতোমধ্যেই কলকাতার হয়ে দুটি ম্যাচে মাঠে নেমেছেন মুজারাবানি। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে অভিষেক ম্যাচে তিনি ৩৪ রান দিলেও কোনো উইকেট পাননি। তবে পরের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৪১ রান খরচায় তুলে নেন ৪টি উইকেট। 

 

অন্যদিকে, তার বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ খতিয়ে দেখে শৃঙ্খলা কমিটির তদন্ত শেষে নিষেধাজ্ঞার সিদ্ধান্তে পৌঁছায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

]]>
সম্পূর্ণ পড়ুন