তবে মিনিবাসগুলো পার্কিং করা থাকায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের খবর পেয়ে ফায়ারসার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
মতলব দক্ষিণ ফায়ার স্টেশন ইনচার্জ মো. ইউসুফ আলী বলেন, আধাঘণ্টার বেশি সময় কাজ করে ফায়ারসার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
বাস মালিক কামাল হোসেনের অভিযোগ জানান, দুর্ঘটনায় তিনটি মিনিবাসের অনন্ত ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে। কেউ ষড়যন্ত্রমূলকভাবে এমন ঘটনা ঘটিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দাবি জানান তিনি।
আরও পড়ুন: সাভারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
এদিকে কী কারণে আগুনের সূত্রপাত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন, চাঁদপুরে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লুৎফর রহমান।

১ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·