মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টায় মতলব পৌরসভার দিঘলী নলুয়া গ্রামের খান বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- সাবেক সেনা সদস্য শাহাদাত হোসেন সাজু খানের স্ত্রী বৃদ্ধা রিনা বেগম (৬৫) ও তার ছেলে এনামুল হক রাসেল (২৫)।
ওই বাড়ির বাসিন্দা স্কুল শিক্ষক জাহাঙ্গীর হোসেন খান জানান, বাড়ির সামনে বিদ্যুৎ লাইন থেকে পানি ওঠানোর পাম্পে সংযোগ দেয়ার সময় প্রথমে ছেলে রাসেল বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় পাশে থাকা মা ছেলেকে রক্ষায় এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।
আরও পড়ুন: বরিশালে পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ দুইজনের মৃত্যু
তবে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, পুকুর থেকে পানি তুলে পাশের নতুন একটি জায়গায় ফেলা বালুতে দেয়ার জন্য বৈদ্যুতিক পাম্প মেশিন বসানো হয়। কিন্তু তার জন্য মূল লাইন থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এতে পাম্পটিও পুড়ে যায়।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, ‘কেন এবং কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। রাত ১২টায় পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করেছে। আগামীকাল বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর কথা রয়েছে।’
]]>
২ সপ্তাহ আগে
৩








Bengali (BD) ·
English (US) ·