বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার আটাপুর ইউনিয়নের মাঝিনা গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো হোসেন (১১) ও রহমত (৮)। তারা মাঝিনা গ্রামের মো. এনামুল হকের ছেলে। হোসেন স্থানীয় মাঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে এবং রহমত একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ত।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার স্কুল ছুটির পর দুই ভাই বাড়িতে ফিরে সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে তারা। গোসলের এক পর্যায়ে অসাবধানতাবশত পানিতে তলিয়ে যায় হোসেন ও রহমত। তাদের সঙ্গে থাকা চাচাতো ভাই আল ইমরান কিছুক্ষণ পর দুই ভাইকে দেখতে না পেয়ে চিৎকার করে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে বাবা এনামুল হকসহ স্থানীয় লোকজন দ্রুত পুকুরে নেমে তল্লাশি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর দুই ভাইকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়।
আরও পড়ুন: মেলায় যাওয়ার কথা বলে বের হন ২ ভাই, পাওয়া গেল নিথর দেহ
উদ্ধারের পর তাদের দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মিঠু সরকার বলেন, দুই শিশুকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: মাদ্রাসা থেকে এসে প্রচন্ড গরমের কারণে পুকুরে নেমেছিলেন ২ ভাই, একজনও বাঁচল না
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান রাতে বলেন, মাঝিনা গ্রামে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
]]>

১ সপ্তাহে আগে
৪








Bengali (BD) ·
English (US) ·