বাইশকুড়া বাজার থেকে তেঁতুলতলা সংযোগ সড়কের গুরুত্বপূর্ণ এই সেতুর কাজ ২০২০ সালের ডিসেম্বরে শুরু হয়ে ২০২১ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নির্মাণকাজ সম্পন্ন হয়নি। ফলে এ সড়ক দিয়ে চলাচলকারী শত শত যানবাহন ও কয়েকটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।
জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) অর্থায়নে সেতু নির্মাণের কাজ পায় টিএন অ্যান্ড এএসআই লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্ধারিত সময় পার হলেও কাজ শেষ না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ বাড়ছে। পারাপারের জন্য অস্থায়ী একটি সাঁকো নির্মাণ করা হলেও সেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শিশু ও বৃদ্ধরা পার হতে গিয়ে পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটছে।
আরও পড়ুন: সাঁকোতেই করতি খাল পারাপার, ব্রিজের অভাবে ভোগান্তিতে ৮ গ্রামের মানুষ
স্থানীয় বাসিন্দা আমির হোসেন বলেন, কয়েক বছর ধরে চরম ভোগান্তিতে আছি। বাইশকুড়া খালের ওপর সেতুটি না হওয়ায় ৮ থেকে ১০ কিলোমিটার ঘুরে চলাচল করতে হচ্ছে। এলাকায় কোনো গাড়ি ঢুকতে পারে না। কেউ মারা গেলে দাফন-কাফন বা লাশ পরিবহনে মারাত্মক সমস্যা হয়। দ্রুত সেতুর কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে।
মঠবাড়িয়া উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. জিয়ারুল ইসলাম বলেন, সেতুটির কাজ ২০২০ সালে শুরু হয়ে ২০২১ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। তবে কিছু জটিলতার কারণে কাজ শুরুতেই দেরি হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি। বর্তমানে পুনরায় টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে।
এলজিইডি সূত্র জানায়, ৩৭ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণে ৩ কোটি ৬১ লাখ ৬১ হাজার ৫৮৬ টাকা বরাদ্দ দেয়া হয়েছিল।
]]>
১ সপ্তাহে আগে
৪








Bengali (BD) ·
English (US) ·