পশ্চিমবঙ্গে সরকার পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে: মোদি

৪ সপ্তাহ আগে
পশ্চিমবঙ্গ রাজ্যে শাসক তৃণমূল সরকারের পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতায় এক জনসভায় তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতিসহ নানা অভিযোগ তুলে তীব্র সমালোচনা করেন তিনি। এদিকে, তৃণমূল সরাসরি পথে নেমে মোদির বিরুদ্ধে প্রতিবাদ না করলেও, বেশ কিছু সংগঠন কালো কাপড় উড়িয়ে ‘গো ব্যাক মোদি’ স্লোগান তোলে।

কলকাতার প্রাণকেন্দ্র ব্রিগেড ময়দানে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির জনসভার ঘিরে গত কয়েক দিন ধরেই নানা আলোচনা চলছিল। বিশেষ করে, দক্ষিণেশ্বরের কালীমন্দিরের আদলে তৈরি হওয়া নরেন্দ্র মোদির সভামঞ্চ ছিল আলোচনার কেন্দ্রে।

 

ভারতের প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে সমর্থকরা আসতে শুরু করেন। কলকাতার রাজপথও কার্যত এদিন গেরুয়া রঙে সেজে উঠেছিল।

 

নির্ধারিত সময়ে সভায় উপস্থিত হন মোদি। রাজ্যের রাজনৈতিক সমীকরণের প্রধান প্রতিপক্ষ তৃণমূলকে একহাত নিতে শুরু করেন তিনি। কড়া ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। বলেন, তৃণমূল সরকারের চলে যাওয়ার সময় শুরু হয়ে গেছে। 

 

আরও পড়ুন: ভারতের ৫ রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা, পশ্চিমবঙ্গে ভোট দুই দফায়

 

সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিজেপি সমর্থকদের সঙ্গে তৃণমূলের নেতাকর্মীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। গিরিশ পার্কে তৃণমূল মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগও ওঠে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। মোদির কলকাতা সফরের প্রতিবাদে কালো পতাকা নিয়ে বিক্ষোভ শহরের পার্ক সার্কাস এলাকার বাসিন্দারা।

 

জনসভার আগে, পশ্চিমবঙ্গে ১৭ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন মোদি।

]]>
সম্পূর্ণ পড়ুন